ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রথমবার বিজ্ঞাপনে সাইমন, সঙ্গী পূর্ণিমা বৃষ্টি

ads

প্রথমবারের মতো বিজ্ঞাপনে অংশ নিলেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। তার সহকর্মী হিসেবে কাজ করেছেন পূর্ণিমা বৃষ্টি। বিজ্ঞাপনের শুটের বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন সাইমন। সেখানে দেখা যায়, বরের পোশাকে সাইমন সাদিক আর কনের পোশাকে পূর্ণিমা বৃষ্টি। সদ্য বিয়ে করেছেন তারা। নববধূকে নিয়ে বেড়াতে যাবেন সাইমন। এ জন্য বাড়ির ছাদে চলে এলো হেলিকপ্টার। স্বামীর এমন কাণ্ড দেখে বেজায় খুশি পূর্ণিমা বৃষ্টি। এমন গল্পই দেখা যাবে, একটি বেসরকারি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে।


এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘গত সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং করলাম। এর গল্প ভাবনা বেশ ভালো লেগেছে। পরিচালনায় ছিলেন এস আরিফিন অলিভ। আর সহশিল্পী পূর্ণিমা বৃষ্টি। সবাই মিলে কাজটি বেশ উপভোগ করেছি।’


সাইমন সাদিক বর্তমানে কাজ করছেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কাজের ছেলে’ সিনেমায়। ডাবিং করছেন ‘দায়মুক্তি’ সিনেমার। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুস্মি রহমান। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘আনন্দ অশ্রু’সহ বেশ কিছু চলচ্চিত্র।  ২০১৮ সালের ‘জান্নাত’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সাইমন।

ads
ads
ads

Our Facebook Page